• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

অটোরিকশায় সরকারের নতুন বিধিমালায় যা যা আছে

দেশ টিভি ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৬, ২১:৩৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ আনতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। নতুন নিয়ম অনুযায়ী, নিবন্ধন ও নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সড়কে চলতে পারবে না। নির্ধারণ করা হয়েছে নিবন্ধন ফি, নবায়ন ফি, গতিসীমা ও চলাচলের বিধিনিষেধ। একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধন করতে পারবেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২০ ধারায় দেওয়া ক্ষমতাবলে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ চার্জিং বন্ধ করা এবং যত্রতত্র অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করাই এ বিধিমালার মূল উদ্দেশ্য।

অটোরিকশার নিবন্ধন ও নবায়ন ফি কত?

নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা।

অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া প্রতিটি অটোরিকশার ফিটনেস সনদ নিতে খরচ হবে ১ হাজার টাকা। নিবন্ধন ও নবায়ন ছাড়া কোনো অটোরিকশা সিটি করপোরেশন এলাকায় চলাচল করতে পারবে না।

এক এনআইডিতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা

বিধিমালায় একজন ব্যক্তির একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি অটোরিকশা নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। প্রতিটি নিবন্ধিত অটোরিকশায় কিউআর কোডযুক্ত আলাদা নম্বর প্লেট থাকতে হবে। যানবাহনের দৃশ্যমান স্থানে প্লেটটি লাগাতে হবে, যাতে সহজেই শনাক্ত করা যায়।

এ ছাড়া অটোরিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর। এ সময়সীমা শেষ হলে সংশ্লিষ্ট অটোরিকশার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার

যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটারিচালিত অটোরিকশার সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ২৫ কিলোমিটার।

তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় ও জনবহুল এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার গতিতে অটোরিকশা চালাতে হবে।

যেসব সড়কে চলতে পারবে না অটোরিকশা

নতুন বিধিমালায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, প্রধান বাস রুট ও ফুটপাত।

আরও পড়ুন

পুলিশের ৩৫৭ কর্মকর্তার মামলার তথ্য চেয়েছে সদর দপ্তর

‘গার্মেন্টসে অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে’

৭ নভেম্বর সরকারি ছুটি, পাচ্ছেন না যারা

এ ছাড়া প্রশাসন যেসব সড়ককে অটোরিকশা চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষণা করবে, সেসব সড়কেও এসব যান চলতে পারবে না।

বিধিমালায় আরও বলা হয়েছে, একটি সিটি করপোরেশনের অধীনে নিবন্ধিত অটোরিকশা অন্য সিটি করপোরেশন এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে চালানো যাবে না। অর্থাৎ, যে সিটি করপোরেশন থেকে নিবন্ধন নেওয়া হবে, বাণিজ্যিকভাবে অটোরিকশা চালানোর ক্ষেত্রেও সেই এলাকার নির্ধারিত নিয়ম ও বিধিনিষেধ মানতে হবে।

কেএম

  • সিটি কর্পোরেশন
  • অটোরিকশা
  • বিধিমালা
  • নিবন্ধন
এ সম্পর্কিত আরও খবর
ই-রিকশার নিবন্ধন ফি ও সর্বোচ্চ গতি কত?
ই-রিকশার নিবন্ধন ফি ও সর্বোচ্চ গতি কত?
জয়পুরহাটের কালাইয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
জয়পুরহাটের কালাইয়ে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেলো ২ জনের
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইলে প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১
ব্যাটারিচালিত রিকশার গতি, নিবন্ধন ও ফি নির্ধারণ, নতুন নিয়মে যা থাকছে
ব্যাটারিচালিত রিকশার গতি, নিবন্ধন ও ফি নির্ধারণ, নতুন নিয়মে যা থাকছে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X